নরসিংদীর দুই প্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবেশদূষণের দায়ে নরসিংদীর দুটি শিল্পপ্রতিষ্ঠানকে ২২ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। গতকাল মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে অধিদপ্তরের কার্যালয়ে প্রতিষ্ঠান দুটির প্রতিনিধিদের তলব করে শুনানি শেষে এ জরিমানা করা হয়।
সদর উপজেলার পাঁচদোনা ভগীরথপুর এলাকার ইউলিয়ন টেক্সটাইল লিমিটেডকে ২০ লাখ ও বাগহাটা এলাকার বেস্ট কটন মিলস লিমিটেডকে দুই লাখ টাকা জরিমানা করা হয়। ত্রুটিপূর্ণ বর্জ্য শোধনাগার (ইটিপি) পরিচালনার দায়ে তাদের ওই অর্থ জরিমানা করা হয়।
অধিদপ্তরের পরিচালক মো. আলমগীর শুনানি গ্রহণ করেন। শুনানিতে প্রতিষ্ঠান দুটির মালিক ও তাঁদের প্রতিনিধিরা অপরাধ স্বীকার করেন এবং প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের অঙ্গীকার করেন।