নরসিংদীর নির্বাচনে বাধা নেই সন্দ্বীপে স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নরসিংদী পৌরসভা নির্বাচন স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। হাইকোর্টের আদেশে স্থগিতাদেশ চেয়ে করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বৃহস্পতিবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট আইনজীবী সোহরাওয়ার্দী প্রথম আলোকে বলেন, হাইকোর্টের আদেশ স্থগিত করা হয়েছে। এর ফলে ১৭ জানুয়ারি পৌরসভাটির নির্বাচন অনুষ্ঠানে কোনো বাধা নেই। এ ছাড়া সন্দ্বীপ পৌরসভা নির্বাচন স্থগিত করেছেন হাইকোর্ট। ১০ জানুয়ারি হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সীমানা পুনর্নির্ধারণ ও ভোটার তালিকা নিয়ে স্থানীয় বাসিন্দা আতিকউল্লাহর করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেওয়া হয় বলে জানা গেছে।