নরসুন্দার দুই তীরের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর দুই তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল শুরু হয়েছে। শহরের আখড়া বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো
কিশোরগঞ্জে নরসুন্দা নদীর দুই তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান গতকাল শুরু হয়েছে। শহরের আখড়া বাজার এলাকা থেকে তোলা ছবি l প্রথম আলো

কিশোরগঞ্জে নরসুন্দা নদীর দুই তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু হয়েছে। গতকাল রোববার সকাল থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু তাহের সাঈদের নেতৃত্বে এ অভিযান শুরু হয়।
জেলা প্রশাসন সূত্র জানায়, কিশোরগঞ্জে ১০০ কোটি টাকা ব্যয়ে নরসুন্দা লেকসিটি প্রকল্পের নির্মাণকাজ চলছে। প্রকল্পের আওতায় এরই মধ্যে নদীর ওপর ছয়টি দৃষ্টিনন্দন পাকা সেতুর মধ্যে পাঁচটির নির্মাণকাজ শেষ হয়েছে। চলছে ৩২ কিলোমিটার নদী খনন, নদীর দুই তীরে ছয় কিলোমিটার ওয়াকওয়ে, ২৬ কিলোমিটার ফুটপাত, আটটি ঘাট এবং নদীর মাঝখানে মুক্তমঞ্চসহ পার্ক নির্মাণের কাজ। কিন্তু নদীর দুই পাড়ে অবৈধ স্থাপনার কারণে প্রকল্পটি যথাযথভাবে এগিয়ে নেওয়া সম্ভব হচ্ছিল না। অবৈধ স্থাপনা সরিয়ে নিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার নোটিশ দেওয়ার পরও তাতে কাজ হচ্ছিল না। এ অবস্থায় লেকসিটির নির্মাণকাজ দ্রুত শেষ করার জন্য জেলা প্রশাসন অবৈধ স্থাপনা উচ্ছেদের সিদ্ধান্ত নেয়।
সূত্র আরও জানায়, এর আগে শহরের জেলা হাসপাতালের পেছনে, ঐতিহাসিক পাগলা মসজিদ এলাকা, বটতলা, বড় বাজার, পুরোনো থানা টিনপট্টিসহ বিভিন্ন এলাকার অবৈধ স্থাপনা ভেঙে ফেলা হয়।