নরেন বিশ্বাস পদক প্রসঙ্গে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাক্শিল্পী প্রয়াত নরেন বিশ্বাসের পরিবারের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে কণ্ঠশীলন ও নরেন বিশ্বাস পরিবার মিলে ঘরোয়াভাবে তাঁর জন্মদিনে (১৬ নভেম্বর) ছায়ানট ভবনে একটি স্মরণ অনুষ্ঠান করবে।
শিল্পী কাইয়ুম চৌধুরীর নেতৃত্বে কণ্ঠশীলন এবারও যথারীতি অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে নাট্যনির্দেশক ও সু-অভিনেতা প্রয়াত খালেদ খানকে (যুবরাজ) ‘নরেন বিশ্বাস পদক’ প্রদান করবে।
শিল্পী কাইয়ুম চৌধুরীর নেতৃত্বাধীন কণ্ঠশীলন ব্যতীত অন্য কেউ যেন অনৈতিকভাবে ‘নরেন বিশ্বাস পদক-২০১৪’ প্রদান অনুষ্ঠান না করেন। কেউ কেউ কণ্ঠশীলনের নাম নিয়ে এই পদক প্রদান অনুষ্ঠান করার অপচেষ্টা করছেন বলে আমরা শুনেছি। এ ধরনের অনৈতিক অনুষ্ঠানের নামে কেউ যেন নরেন বিশ্বাস ও তাঁর পরিবারকে হেয়প্রতিপন্ন না করেন। বিজ্ঞপ্তি।