নর্থ আলপাইন ক্লাবের বর্ণাঢ্য সাইকেল শোভাযাত্রা
পর্বতারোহণ ও অ্যাডভেঞ্চার সংগঠন নর্থ আলপাইন ক্লাবের আয়োজনে প্রায় ১৫০ জন সাইক্লিস্ট গতকাল শুক্রবার অংশ নিলেন এক বর্ণাঢ্য শোভাযাত্রায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) থেকে শোভাযাত্রা শুরু হয়ে শাহবাগ, তেজগাঁও, মগবাজার ও জাতীয় প্রেসক্লাব হয়ে আবার টিএসসিতে গিয়ে শেষ হয়।ঢাকা সাইক্লিং ক্লাব এই আয়োজনে সহযোগিতা করে।শিক্ষাবিদ ও সংগঠক আবদুল্লাহ আবু সায়ীদ শোভাযাত্রার উদ্বোধন করে বলেন, সাইকেলের মাধ্যমে দেশকে চেনা যায়, মানুষ ও প্রকৃতিকে জানা যায়।প্রথম এভারেস্টজয়ী বাংলাদেশি নর্থ আলপাইন ক্লাবের সদস্য মুসা ইব্রাহীমের উদাহরণ দিয়ে আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, মুসা যেভাবে গৌরবে দেশকে ভাসিয়েছিলেন, সেভাবেই তরুণদের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।এর আগে টিএসসিতে স্কুলপড়ুয়া শিশুদের জন্য অ্যাডভেঞ্চার গেমসের আয়োজন করে নর্থ আলপাইন ক্লাব। এতে সহায়তা করে তরুণদের সংগঠন ওয়ান ডিগ্রি ইনিশিয়েটিভ।এভারেস্ট জয়ের বর্ষপূর্তিতেএদিকে বাংলাদেশের এভারেস্ট বিজয়ের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে আজ শনিবার গুলশান ইয়ুথ ক্লাবের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে ‘এভারেস্ট রান’ মিনি ম্যারাথনের আয়োজন করা হয়েছে। সকাল আটটায় ম্যারাথন শুরু হবে।