নর্থ বেঙ্গল চিনিকলে আখ মাড়াই বন্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আখের অভাবে গত শুক্রবার নাটোরের লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের ২০০৯-১০ মৌসুমের আখ মাড়াই বন্ধ ঘোষণা করা হয়েছে।নর্থ বেঙ্গল চিনিকল সূত্রে জানা যায়, কৃষকেরা চিনিকলে আখ সরবরাহ না করায় মাত্র ৭২ কর্মদিবসে এক লাখ চার হাজার ৪৬৫ মেট্রিক টন আখ মাড়াই করে চিনিকলে মাড়াই বন্ধ করে দেওয়া হয়েছে। চিনি উত্পাদিত হয়েছে সাত হাজার ২৩৪ মেট্রিক টন। মিলের ৭৭টি মাড়াই মৌসুমের মধ্যে এ বছর সবচেয়ে কম আখ মাড়াই হলো।চলতি মৌসুমে মিল কর্তৃপক্ষ ১০০ কর্মদিবসে এক লাখ ৬০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে ১১ হাজার ৬৮০ মেট্রিক টন চিনি উত্পাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এ লক্ষ্যে মিল এলাকায় ২৬ হাজার ১০০ একর জমিতে আখের চাষ করা হয়। গত ১১ নভেম্বর লালপুরের নর্থ বেঙ্গল চিনিকলের ৭৭তম মাড়াই মৌসুমের উদ্বোধন করেছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার।