নর্থ বেঙ্গল সুগার মিল গণহত্যা দিবস কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিল গণহত্যা দিবস ৫ মে। ১৯৭১ সালের এই দিনে মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানি হানাদার বাহিনী সুগার মিল অবরুদ্ধ করে। তারা তৎকালীন প্রশাসকসহ ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে ব্রাশফায়ারে হত্যা করে।এ বছর নর্থ বেঙ্গল সুগার মিল কর্তৃপক্ষ শহীদদের সঞ্চরণে সকালে ফাতেহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ-মাহফিল, কাঙালি ভোজ এবং খতমে কোরআন কর্মসূচির আয়োজন করেছে।