নর্থ বেঙ্গল সুগার মিল গণহত্যা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল বৃহস্পতিবার লালপুর উপজেলায় নর্থ বেঙ্গল সুগার মিল গণহত্যা দিবস পালিত হয়। এ উপলক্ষে মিল কর্তৃপক্ষ শহীদদের স্মরণে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও কাঙালিভোজের আয়োজন করে।শহীদ স্মরণসভায় মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. হারেছ আলীর সভাপতিত্বে বক্তব্য রাখেন খন্দকার জালাল আহমেদ, খোরশেদ আলী, শহীদ পরিবারের সদস্য আনোয়ারুল কবির প্রমুখ।