নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে গত মঙ্গলবার গণহত্যা দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সুগার মিলের তৎকালীন প্রশাসক ও ৪২ জন কর্মকর্তা-কর্মচারীসহ শতাধিক লোককে হত্যার পর পুকুরে ফেলে দেয়।শহীদদের স্মরণসভায় সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সিরাজুল হক। এতে সাংসদ শেফালী মমতাজ, ইউএনও জহিরুল ইসলাম, খন্দকার জালাল উদ্দিন, আনোয়ারুল ইকবাল, আবুল খায়ের, আবদুর রউফ, খন্দকার সহিদুল ইসলাম, আনোয়ার কামাল, খায়রুল বাসার ভাদু, আবুল কালাম আজাদ, বাবুল আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। শহীদদের স্মরণে ফাতেহা পাঠ, পুষ্পস্তবক অর্পণ, শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা, আলোচনা সভা, মিলাদ মাহফিল ও কাঙালিভোজের আয়োজন করা হয়।