নর্থ বেঙ্গল সুগার মিলে মাড়াই মৌসুম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সর্বাধিক ১৩ হাজার মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নিয়ে গতকাল শুক্রবার নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে আখ মাড়াই শুরু হয়েছে। সকাল সোয়া ১০টার দিকে মাড়াই মৌসুমের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। এ উপলক্ষে মিল চত্বরে আয়োজিত চাষি সমাবেশে সভাপতিত্ব করেন মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. হারিছ আলী। সভায় বক্তব্য দেন নাটোর-১ আসনের সাংসদ মো. আবু তালহা, বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস প্রমুখ।