নর্থ বেঙ্গল সুগার মিলের আখখেতে ফের আগুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের আখখেতে একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। সর্বশেষ গত বৃহস্পতিবার রাতে আগুনে গোবিন্দপুরে মিলের ছয় বিঘা জমির আখ পুড়ে গেছে। গত ২২ অক্টোবর মিলে মাড়াই মৌসুম শুরুর পর থেকে এ নিয়ে পাঁচবার মিলের আখখেতে আগুন লেগেছে।মিলের উপমহাব্যবস্থাপক (খামার) আকতার হোসেন জানান, বৃহস্পতিবার রাত আটটায় গোবিন্দপুর বাণিজ্যিক কৃষি খামারের ২৩ নম্বর ব্লকে আগুন লাগে। এতে ছয় বিঘা জমির আখ পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে চলতি মাড়াই মৌসুমে সিরাজিপুর কৃষি খামারে দুইবার এবং নরেন্দ্রপুর ও বীজবর্ধন খামারের আখখেতে আগুন লাগে। মিলের সিবিএ সভাপতি খন্দকার শহিদুল ইসলাম জানান, কিছু দুষ্কৃতকারী মিলের জমি ইজারা নিয়ে অগ্রিম চৈতালি ফসল চাষের জন্য এ ধরনের ঘটনা ঘটায়। ব্যবস্থাপনা পরিচালক হারিছ আলী জানান, ইতিমধ্যে আগুনে পোড়া জমি ইজারা দেওয়া বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।