নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের বিক্ষোভ চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবিলম্বে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিকদের কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। গতকাল রোববারও শ্রমিকেরা এসব কর্মসূচি পালন করেন। মঙ্গলবার পর্যন্ত প্রতিদিন এক ঘণ্টা করে কর্মবিরতি ও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়েছে।প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্রমিকেরা সকালে কারখানায় এসে কাজে যোগ না দিয়ে মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে দফায় দফায় বিক্ষোভ মিছিল করেন। পরে তাঁরা কারখানার ফটকের সামনে অবস্থান নেন।মিলের ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান বলেন, শ্রমিকদের দাবির কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। শ্রমিকদের কর্মসূচি প্রত্যাহারের জন্য তাঁদের সঙ্গে আলোচনা অব্যাহত রয়েছে।