নর্থ সাউথ ইউনিভার্সিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের চুক্তি
শিক্ষাবিদ, বিশেষজ্ঞ, কূটনীতিক বা অবসরপ্রাপ্ত কূটনীতিক, গবেষক ও প্রশিক্ষকদের দক্ষতা বাড়ানোর উদ্দেশ্যে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে স্বল্প বা দীর্ঘকালীন কোর্স পরিচালনা করবে। এ ছাড়া সেমিনার, সম্মেলন, কর্মশালা ও অন্য শিক্ষাবিষয়ক কাজে বিভিন্ন দেশ থেকে উচ্চপদস্থ ব্যক্তি, স্কলার, শিক্ষাবিদ, গবেষকদের বাংলাদেশে আগমন ও দেশীয় শিক্ষাবিদ ও গবেষকদের বিদেশে যাওয়ার ক্ষেত্রে দুপক্ষ একসঙ্গে কাজ করবে। গত রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে নর্থ সাউথ ইউনিভার্সিটি ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের মধ্যে এ-বিষয়ক একটি চুক্তি হয়েছে। চুক্তিতে সই করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য আতিকুল ইসলাম ও পররাষ্ট্রসচিব মো. শহিদুল হক। এ সময় উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান মোহাম্মেদ শাহজাহান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক (ইউরোপ) মো. খোরশেদ আলম প্রমুখ। বিজ্ঞপ্তি