নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান রাগীব আলী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ ইউনিভার্সিটি ট্রাস্টের প্রতিষ্ঠাতা সদস্য শিল্পপতি রাগীব আলী বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নর্থ সাউথ ইউনিভার্সিটি ফাউন্ডেশনের ২১তম বার্ষিক সাধারণ সভায় এর বোর্ড অব গভর্নরসেরও চেয়ারম্যান নির্বাচিত হন তিনি।
২০ জুন ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাগীব আলী নির্বাচিত হন। রাগীব আলী এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, সিলেটের লিডিং ইউনিভার্সিটি, জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ, রাগীব-রাবেয়া ডিগ্রি কলেজ, রাবেয়া বানু জেনারেল হাসপাতাল, রাগীব-রাবেয়া জেনারেল হাসপাতালসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতালের প্রতিষ্ঠাতা। বিজ্ঞপ্তি।