নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজধানীর বসুন্ধরায় নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) ক্যাম্পাসে গত শনিবার ২০১৬ সেমিস্টারের শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়। চারটি অনুষদের ১৬টি বিভাগে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। একই সঙ্গে ভর্তি পরীক্ষায় মেধাস্থান অর্জনকারী ৬২ জন মেধাবী শিক্ষার্থীকে পদক দেওয়া হয়। অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম জঙ্গিবাদের বিরুদ্ধে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের নেওয়া বিভিন্ন পদক্ষেপের প্রশংসা করেন। র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।