নর্থ সাউথ ইউনিভার্সিটিতে নবীনবরণ অনুষ্ঠিত
নর্থ সাউথ ইউনিভার্সিটির সামার সেমিস্টারের স্নাতক (সম্মান) শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার রাজধানীর বসুন্ধরায় ইউনিভার্সিটির নিজস্ব ক্যাম্পাসে এই অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের পনেরো শতাধিক নতুন শিক্ষার্থীকে বরণ করে নেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ কাসেম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, শুধু পড়াশোনার মাধ্যমে সফল ও বিকশিত মানুষ হিসেবে নিজেকে তৈরি করা সম্ভব নয়। বিশ্ববিদ্যালয়ের গণ্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে মুক্ত মনে এই বিশ্বকে নেতৃত্ব দিতে হবে৷
ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে ট্রাস্টি সদস্য এম এ হাসেম, রেহানা রহমান, ইয়াসমিন কামাল ও কোষাধ্যক্ষ গৌর গোবিন্দ গোস্বামী, বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন সেলিম সারোয়ার, স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সের ডিন জি ইউ আহসান, স্কুল অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ফিজিক্যাল সায়েন্সের ডিন মো. সিরাজুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড ইকোনমিকসের ডিন মোহাম্মাদ মাহবুব রহমান এবং রেজিস্ট্রার মো. শাহজাহান বক্তব্য দেন। বিজ্ঞপ্তি।