নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে ফার্মা ফেস্ট

‘গেট স্যলুশন, নট জাস্ট মেডিকেশন’ (শুধু মেডিকেশন নয়, সমাধান নিন) এ প্রতিপাদ্য সামনে রেখে দেশের শীর্ষ ওষুধ প্রস্তুতকারক কোম্পানি এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত সোমবার অনুষ্ঠিত হলো ‘ফার্মা ফেস্ট ২০১৬’। উৎসবে শীর্ষ ওষুধ প্রস্তুত ও রপ্তানিকারক কোম্পানিগুলো নিজেদের ওষুধ ও স্বাস্থ্যবিষয়ক পণ্য প্রদর্শন করে। এ ছাড়া প্রকল্প নির্মাণ, ফার্মা অলিম্পিয়াড এবং পোস্টার প্রদর্শনীর আয়োজন করা হয়। ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মোস্তাফিজুর রহমান, এনএসইউ উপাচার্য অধ্যাপক আতিকুল ইসলাম, ট্রাস্ট্রি বোর্ডের চেয়ারম্যান এম এ কাশেম, ট্রাস্ট্রি বোর্ডের সদস্য আজিম উদ্দিন আহমেদ, বেনজির আহমেদ, রেহানা রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক গৌর গোবিন্দ গোস্বামী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি অনুষদের ডিন অধ্যাপক ড. সাইফুল ইসলাম ও জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ড. মোমেনুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি।