নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন গত শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। ২ হাজার ৩৪ জন শিক্ষার্থীকে এ বছর ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সমাবর্তন অধিবেশনে সভাপতিত্ব করেন। এবার সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্টার্ন ওকলাহামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট র‍্যান্ডি বাটলার l ছবি: প্রথম আলো

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ১৮তম সমাবর্তন গত শনিবার বিশ্ববিদ্যালয়টির বসুন্ধরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। এতে চারটি অনুষদের বিভিন্ন বিভাগের স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে উত্তীর্ণ ২ হাজার ৩৪ জন শিক্ষার্থীকে ডিগ্রি দেওয়া হয়েছে।
সমাবর্তনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বর্তমান সরকারের অগ্রাধিকার হলো শিক্ষা। বেসরকারি খাতে উচ্চশিক্ষায় অগ্রদূত নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ধারাবাহিক সাফল্য এক অনন্য দৃষ্টান্ত। তিনি বলেন, কিছু বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে নানা অভিযোগ আছে, তবে ব্যবস্থাও নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের সাউথওয়েস্টার্ন ওকলাহামা ইউনিভার্সিটির প্রেসিডেন্ট অধ্যাপক র্যা ন্ডি বাটলার বলেন, ‘আধুনিক শিক্ষার প্রতি বাংলাদেশের মানুষের আগ্রহ আমাকে মুগ্ধ করেছে।’
নুরুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সমাবর্তনে বিশ্ববিদ্যালয় মুঞ্জরি কমিশনের চেয়ারম্যান এ কে আজাদ চৌধুরী, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান বেনজীর আহমেদ, উপাচার্য আমিন সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।