প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বসন্তকালীন সেমিস্টারে গতকাল শনিবার অনুষ্ঠিত স্নাতক ভর্তি পরীক্ষায় একটি আসনের বিপরীতে পাঁচজন অংশ নিয়েছেন। এক হাজার ২০০ আসনের বিপরীতে ভর্তিযুদ্ধে অংশ নেন ছয় হাজারেরও বেশি শিক্ষার্থী। বাণিজ্য, কলা, বিজ্ঞান ও জীববিজ্ঞান অনুষদের অধীনে ২০টি বিষয়ে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র উপপরিচালক বেলাল আহমেদ আসনের সীমাবদ্ধতার বিষয়টি স্বীকার করে বলেন, নর্থ সাউথ কর্তৃপক্ষ আবাসিক ক্যাম্পাস নির্মাণের জন্য জায়গা কিনেছে। যেখানে বর্তমানের চেয়ে প্রায় চার গুণ শিক্ষার্থীকে লেখাপড়ার পাশাপাশি আবাসনসুবিধা দেওয়া সম্ভব হবে।