নর্থ সাউথে রবির বর্ষবরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের বারিধারা ক্যাম্পাসে পয়লা বৈশাখ উদ্যাপন করছে মোবাইল ফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি অজিয়াটা লিমিটেড। আড়ম্বরপূর্ণ এ আয়োজনে ছিল বাউল গান, নৃত্যানুষ্ঠান, নানা রকম দেশীয় খাবারের প্রদর্শনী আর জনপ্রিয় শিল্পীদের নিয়ে কনসার্ট। অনুষ্ঠানে একক সংগীত পরিবেশন করেন শিল্পী অর্ণব। জনপ্রিয় বাংলা ব্যান্ড ‘শোনো’ ও ‘ওল্ড স্কুল’। বেলা তিনটায় ছিল শিক্ষার্থীদের বিশেষ পরিবেশনা ‘ফ্লাশ মুভ’।