প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বিশ্বজুড়ে মাতৃভাষা’—এ স্লোগান সামনে রেখে নর্থ সাউথ ইউনিভার্সিটি (এনএসইউ) মহান একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গত সোমবার দুদিনব্যাপী নানা কর্মসূচি হাতে নেয়। সোমবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এতে প্রধান বক্তা ছিলেন ভাষাসংগ্রামী আহমদ রফিক এবং সম্মানিত অতিথি ছিলেন এনএসইউ ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিম উদ্দিন আহমেদ ও এনএসইউ ট্রাস্টি বোর্ডের সদস্য মো. শাহজাহান। আলোচনা সভা শেষে অতিথিরা দেয়ালপত্রিকা প্রদর্শনী ঘুরে দেখেন। পরদিন ২১ ফেব্রুয়ারি সকালে বিশ্ববিদ্যালয়ের পক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার এবং এরপর নর্থ সাউথ ইউনিভার্সিটির ক্যাম্পাস শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বিজ্ঞপ্তি