নর্থবেঙ্গল সুগার মিলে শহীদ দিবস আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের গোপাল-পুর নর্থবেঙ্গল সুগার মিলে শহীদ দিবস আজ ৫ মে বুধবার। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী সুগার মিলের মহাব্যবস্থাপক মো. আনোয়ারুল আজীমসহ প্রায় ২০০ কর্মকর্তা-কর্মচারীকে মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার অপরাধে নির্মমভাবে হত্যা করে মিলের পুকুরপাড়ে ফেলে দেয়। নিহত ব্যক্তিদের স্মরণে ১৯৭৪ সালে গোপালপুর রেলস্টেশনের নামকরণ করা হয় ‘আজীম নগর’ এবং পুকুরটির নামকরণ করা হয় ‘শহীদ সাগর’। এ ছাড়া ১৯৯৪ সালে আজীমের নামে সরকার স্মারক ডাকটিকিট প্রকাশ করে। আজ শহীদ দিবসের কর্মসূচিতে রয়েছে প্রভাতফেরি, কোরআনখানি, মিলাদ মাহফিল ও আলোচনা সভা। আজীমের স্ত্রী ও অন্য শহীদ পরিবারের সদস্যরা এ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। বিজ্ঞপ্তি।