নর্থসাউথ রোডে অবৈধ দোকান উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পুরান ঢাকার নর্থসাউথ রোডের সুরিটোলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়কের ফুটপাত দখল করে থাকা তিনটি খাবার হোটেল উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। এ সময় ফুটপাতে মালামাল রাখায় একটি ট্রান্সপোর্ট কোম্পানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
গতকাল বেলা দুইটায় ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট খান মো. নাজমুস শোয়েবের নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান চালানো হয়। তিনি বলেন, সুরিটোলা প্রাথমিক বিদ্যালয়ের সামনের ফুটপাত থেকে ওই তিনটি দোকান উচ্ছেদ করা হয়।