নর্দমা থেকে গ্রেনেড উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফুলবাড়িয়ায় পুলিশ সদর দপ্তরের পাশে রেলওয়ে কলোনির সামনে থেকে দেশীয় প্রযুক্তিতে তৈরি একটি গ্রেনেড উদ্ধার করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা তিনটার দিকে নর্দমা থেকে এটি উদ্ধার করা হয়। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, রেলওয়ে কলোনির সামনে খেলার সময় একদল শিশু পাশের নর্দমায় একটি গ্রেনেড পড়ে থাকতে দেখে। খবর পেয়ে পুলিশ গিয়ে সেটি উদ্ধার করে। পরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বোমা নিষ্ক্রিয়কারী দল তা নিষ্ক্রিয় করে।