নর্দমায় নিক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে ফরমালিনযুক্ত ২০০ কেজি আম ও ৫০০টি লিচু নর্দমায় ফেলে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার ফরিদপুরের শরীয়তুল্লাহ বাজারের তিনটি ফলের আড়তে অভিযান চালিয়ে ফলগুলো জব্দ করে নর্দমায় ফেলা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী হাকিম মো. মাহবুব আলম। অভিযানকালে ভাই ভাই ফল ভান্ডার, মেসার্স রনি ট্রেডার্স ও খান ফল ভান্ডারকে ১৪ হাজার টাকা জরিমানা করা হয়। ফরিদপুর অফিস।