পুরান ঢাকার হোেসনি দালান রোডে নর্দমার পানি উপচে সড়কের দুই পাশ সয়লাব। এলাকার বাসিন্দারা বলছেন, দীর্ঘদিন ধরেই এ অবস্থা চলছে।
চানখঁারপুল মোড়ের ডান দিক থেকে শুরু হয়ে হোেসনি দালান রোড নামে সড়কটি সোজা নাজিমুদ্দিন রোডে গিয়ে মিশেছে। নাজিমউদ্দিন রোড থেকে হোেসনি দালানমুখী সড়কের শুরু থেকে দালানের মোড় পর্যন্ত সড়কটির দুই পাশের নর্দমা প্রায় ফুটখানেক চওড়া। গতকাল শুক্রবার গিয়ে দেখা যায়, সড়কের বেশ কিছু জায়গা নর্দমার নোংরা পানি উপচে তলিয়ে গেছে। বাকি অংশেও নর্দমার কালো পানি সড়ক ছুঁয়েছে।
এলাকাবাসীরা বলছেন, দীর্ঘদিন ধরেই তাঁরা এ সমস্যার সঙ্গে বাস করছেন। সারা বছরই সড়কটির দুই পাশ নর্দমার নোংরা পানিতে ডুবে থাকে। বর্ষায় অবস্থা আরও খারাপ হয়। সিটি করপোরেশন থেকে নিয়মিত নর্দমা পরিষ্কার হয় না বলে অভিযোগ করেন তাঁরা।
হোেসনি দালান রোডের একটি কারখানার মালিক আবদুল বাসেত বলেন, দুপুর ১২টার পর পুরো সড়কে নর্দমার পানি উঠে যায়। সড়কটি দিয়ে হাঁটার উপায় থাকে না। তাঁর কারখানা নিচু হওয়ায় ভেতরে নোংরা পানি ঢুকে যায়। এলাকার একটি বাড়ির মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের নিয়মিত দেখা পাওয়া যায় না। কাউন্সিলরকে অনেকবার বলেও কিছু হয়নি। সড়কটি নোংরা থাকায় পাশের এলাকার তুলনায় এই এলাকায় বাড়ি ভাড়াও কম পাওয়া যায়।
হোেসনি দালান রোড এলাকাটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২৭ নম্বর ওয়ার্ডের আওতায়। ওয়ার্ড কাউন্সিলর ওমর-বিন-আব্দাল আজিজ প্রথম আলোকে বলেন, পাঁচ-সাত বছর ধরে ওই সড়কে বেশ কয়েকটি ভবনের নির্মাণকাজ চলছে। নির্মাণাধীন ভবনের রাবিশ ফেলায় সুয়ারেজ লাইন বন্ধ হয়ে গেছে। ওয়াসা ও সিটি করপোরেশনের পক্ষ থেকে পরিষ্কারের জন্য বেশ কয়েকবার বিশেষ উদ্যোগ নেওয়া হলেও আবার পানি জমে যায়। সমস্যার স্থায়ী সমাধানের জন্য ওয়াসা থেকে টেন্ডার হয়েছে। এ মাসেই কাজ শুরু হবে।