নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও আইডিপির চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

খুলনার নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি ও আইডিপি বাংলাদেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ উপলক্ষে ওই বিশ্ববিদ্যালয় মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে চুক্তিতে সই করেন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. আবু ইউসুফ মো. আব্দুল্লাহ এবং আইডিপি বাংলাদেশের কান্ট্রি পরিচালক রাভি চন্দ্র, আইডিপি বাংলাদেশের আইইএলটিএসের প্রধান সায়মান বিন মানসুর, কান্ট্রি ম্যানেজার মোশারফ খান ও আইইএলটিএস অ্যাডমিনিস্ট্রেটর ইলারা সাহাব। চুক্তির ফলে এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসেই আইইএলটিএসের রেজিট্রেশন করতে পারবেন এবং বিশ্ববিদ্যালয়ে বসেই পরীক্ষায় অংশ নিতে পারবেন। বিজ্ঞপ্তি।