নর্দান ইউনিভার্সিটি পরিদর্শনে ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের প্রতিনিধিদল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত বছরের জানুয়ারিতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের সঙ্গে ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস একটি চুক্তি করেছে। এর ধারাবাহিকতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ পরিদর্শনে আসে ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিসের প্রতিনিধিদল। ইউনিভার্সিটি মালয়েশিয়া পারলিস সেন্টার ফর গ্র্যাজুয়েট স্টাডিজের ডিন অধ্যাপক জালিমান সাউলির নেতৃত্বে তিন সদস্যের প্রতিনিধিদলকে স্বাগত জানান নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেন, সহ-উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করীম, ট্রেজারার মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার রাশিদুল ইসলাম প্রমুখ। বিজ্ঞপ্তি