নর্দান ইউনিভার্সিটিতে ক্যারিয়ারবিষয়ক সেমিনার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে গত বুধবার ‘ক্যারিয়ার উন্নয়ন’বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. আনোয়ার হোসেন। ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী ডিন খন্দকার সাফায়াত হোসেন এতে সভাপতিত্ব করেন। সেমিনারে স্পিকার ছিলেন বিএসএইচআরএমের প্রথম প্রেসিডেন্ট মেহবুব রহমান। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির ট্রেজারার মো. আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী। বিজ্ঞপ্তি।