প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ব্যবসায় ও বিজ্ঞান অনুষদের সম্মান ডিগ্রি সমাপনী উপলক্ষে এক গ্র্যাজুয়েশন সমাপনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে ছিলেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ ট্রাস্টের চেয়ারম্যান ও নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনার উপাচার্য আবু ইউসুফ মো. আবদুল্লাহ, নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি খুলনা ট্রাস্টের চেয়ারম্যান আনসার আলী, নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য আনোয়ার হোসেন, সোনালী ব্যাংক পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মো. আশরাফুল মকবুল ও বাংলাদেশ প্রকৌশলী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন এম কায়কোবাদ। বিজ্ঞপ্তি