প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইউনির্ভাসিটি বাংলাদেশের ফার্মেসি বিভাগের ছাত্রছাত্রীদের দিনব্যাপী নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন নর্দান ইউনির্ভাসিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সম্মানিত অতিথি ছিলেন সানোফি বাংলাদেশ লিমিটেডের ইন্ডাস্ট্রিয়াল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক মো. মইন উদ্দীন মজুমদার। অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও ‘বেস্ট স্টুডেন্টস অ্যাওয়ার্ড’ পুরস্কার দেওয়া হয়। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ ডব্লিউ এম আবদুল হক, সহ-উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করীম এবং সাবেক উপাচার্য অধ্যাপক এম সামছুল হক। বিজ্ঞপ্তি।