প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সম্প্রতি নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে আলোচনা সভা, মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মো. আনসার আলী, মশাররফ হোসেন, মো. খলিলুর রহমান, মোদাচ্ছির হোসেন খানকে বিশেষ সম্মাননা দেওয়া হয়। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, নর্দান ইউনির্ভাসিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আব্দুল্লাহ, সহ-উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করিম ও ট্রেজারার মো. আনোয়ার হোসাইন। বিজ্ঞপ্তি