প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ২৩তম একাডেমিক কাউন্সিলের সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সভাপতিত্বে একাডেমিক কাউন্সিলের এই সভা পরিচালনা করেন কাউন্সিলের সদস্যসচিব ও বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী। সিন্ডিকেট মনোনীত একাডেমিক কাউন্সিলের সদস্য বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম কায়কোবাদ, শিক্ষাবিদ আবু ইউসুফ মো. আব্দুল্লাহ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক কাজী সালেহ্ আহমেদ এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি