নর্দান ইউনিভার্সিটির গ্র্যাজুয়েশন সমাপনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন অনুষদের এলএলবি (সম্মান) ও এলএলএম ডিগ্রি সমাপনী উপলক্ষে ‘গ্র্যাজুয়েশন সমাপনী’ অনুষ্ঠান সম্প্রতি সম্পন্ন হয়েছে৷
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইন মন্ত্রণালয়ের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক বলেন, আইনের শাসন ও গণতন্ত্র একসঙ্গে জড়িত৷ শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে৷ আইনজীবীরা একটি জাতির সামাজিক প্রকৌশলী৷
যুক্তরাষ্ট্রের ওহাইও নর্দান ইউনিভার্সিটির আইন অনুষদের ডিন রিচার্ট ব্যালেস নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের আইন বিভাগের সাফল্যকে অভিনন্দন জানিয়ে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের আইন পেশায় নিয়োজিত হওয়ার আহ্বান জানান৷
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ভারপ্রাপ্ত উপাচার্য ও আইন অনুষদের ডিন এ ডব্লিউ এম আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নর্দান ইউনিভার্সিটি ট্রাস্টের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ, সহ-উপাচার্য আনোয়ার করিম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকীসহ বিভিন্ন অনুষদের ডিন ও আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন৷ বিজ্ঞপ্তি৷