প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জাতীয় হেনরি ডুনান্ট মেমোরিয়াল মুটকোর্ট-২০১৬’ প্রতিযোগিতায় নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ টিম ‘বেস্ট মেমোরিয়াল’ বা শ্রেষ্ঠ গবেষণাকারী দলের পুরস্কার অর্জন করেছে। এ টিমের প্রতিনিধিত্ব করেন মো. সায়েম খান, মৌসুমী আক্তার ও মোস্তাফিজুর রহমান। টিমের কোচ হিসেবে দায়িত্ব পালন করেন নর্দান ইউনিভার্সিটির আইন বিভাগের শিক্ষক মো. তাজুল ইসলাম সোহাগ। যুদ্ধাপরাধ বিচারের আইনবিষয়ক শিরোনামে কানাডিয়ান ইউনিভার্সিটি ও এশিয়ানসিলের বাংলাদেশ চ্যাপ্টারের যৌথ আয়োজনে সম্প্রতি এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে মোট ২৩টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেয়। বিজ্ঞপ্তি