নর্দানে কর্মশালা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ববিদ্যালয়ের গবেষণার মান উন্নয়নের জন্য ‘গবেষণা পদ্ধতি ও প্রতিবেদন লিখন-বিষয়ক’ তিন দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে নর্দান ইউনিভার্সিটিতে। বিশ্বব্যাংক ও বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহায়তায় কর্মশালার আয়োজন করে নর্দান ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল। কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয় ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক আবু ইউসুফ মো. আবদুল্লাহ। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক এ ডব্লিউ এম আবদুল হক, সহ-উপাচার্য অধ্যাপক আনোয়ারুল করীম, কোষাধ্যক্ষ মো. আনোয়ার হোসাইন, রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমদ সিদ্দিকী। কর্মশালায় অংশগ্রহণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের শিক্ষকেরা।বিজ্ঞপ্তি।