নর্দার্ন ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক ল মুটকোর্ট প্রতিযোগিতা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশ ও এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল বাংলাদেশের যৌথ উদ্যোগে তিন দিনব্যাপী ৫৮তম ফিলিপ সি. জেসাফ আন্তর্জাতিক ল মুটকোর্ট প্রতিযোগিতা গত শনিবার শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়টির মিলনায়তনে আইন অনুষদের ডিন এ ডব্লিউ এম আবদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি মো. ইমান আলী। বিশেষ অতিথি ছিলেন নর্দার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আবু ইউসুফ মো. আবদুল্লাহ, উপাচার্য আনোয়ার হোসেন ও রেজিস্ট্রার লে. কর্নেল (অব.) একতেদার আহমেদ সিদ্দিকী। এশিয়ান সোসাইটি অব ইন্টারন্যাশনাল ল বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন এশিয়ান সিল বাংলাদেশের প্রেসিডেন্ট বোরহান উদ্দিন খান। বিজ্ঞপ্তি