নর্দায় চারতলা বাড়ি হেলে পড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর দক্ষিণখান থানার নর্দা এলাকায় একটি নির্মাণাধীন চারতলা বাড়ি হেলে পড়েছে। গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে এ ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি বলে জানা গেছে। দক্ষিণখান থানায় দায়িত্বরত দারোগা জানান, নর্দায় একটি চারতলা বাড়ির নির্মাণকাজ চলছিল। বাড়িটি কাত হয়ে বৈদ্যুতিক খুঁটির ওপর পড়ে। এতে পাশে একটি বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কেউ হতাহত হয়নি। মিজানুর রহমান নামের এক ব্যক্তি বাড়িটির মালিক বলে জানা গেছে। নির্মাণত্রুটির কারণে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।