নলকূপ পেয়ে খুশি গ্রামের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামের পাশের নদীতে পানি নেই। বিশুদ্ধ পানির জন্য গ্রামে নেই কোনো নলকূপ। তাই নদীর বালু খুঁড়ে পানি সংগ্রহ করতেন গৃহিণীরা। তবে গতকাল শনিবার সেখানে একটি নলকূপ বসানো হয়েছে।
রংপুরের গঙ্গাচড়া উপজেলার মর্ণেয়া ইউনিয়নের চর মর্ণেয়া এলাকার নদীরপাড় গ্রামে শতাধিক পরিবারের বসবাস। কিন্তু সেখানে কোনো নলকূপ ছিল না। এ ছাড়া গ্রামের পাশে বয়ে যাওয়া তিস্তাও শুকিয়ে গেছে। স্থানীয়রা নদীর বালু খুঁড়ে সেখান থেকে পানি সংগ্রহ করতেন। সেই পানিতেই চলত গৃহস্থালির নানা কাজ।
পানি সংগ্রহের এমন ছবি গত শুক্রবার প্রথম আলোয় প্রকাশিত হয়। তা দেখে কথাসাহিত্যিক আনিসুল হকের অনুরোধে প্রথম আলোর রংপুর কার্যালয় গতকাল সেখানে নলকূপ বসানোর ব্যবস্থা করেন। নলকূপের পানি পেয়ে স্বস্তি প্রকাশ করেছে গ্রামের মানুষ।