প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুরের সদরপুর উপজেলার দিয়ারা নারিকেলবাড়ীয়া ইউনিয়নের দুর্গম চরাঞ্চলের ৩২টি হতদরিদ্র পরিবারের মধ্যে একটি করে মোট ৩২টি গভীর নলকূপ বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের মাধ্যমে নলকূপগুলো বিতরণ করা হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রোকসানা রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী শফিকুর রহমান। উপজেলা প্রকৌশলী সৈয়দ নিজামদ্দিন আহম্মেদ জানান, দুর্গম চরাঞ্চলের মানুষের সুপেয় পানির বন্দোবস্তসহ জমিতে সেচসুবিধা দেওয়ার জন্য এডিপির অর্থায়নে এ নলকূপগুলো বিতরণ করা হয়েছে। ফরিদপুর অফিস