প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসেরবাজার ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৮০টি দরিদ্র পরিবারের মধ্যে নলকূপ বিতরণ করা হয়েছে। উপজেলার সুরিকান্দি গ্রামের রহিম উদ্দিন ওরফে নজরুল ব্যক্তিগত উদ্যোগে এগুলো বিতরণ করেন। বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা করতে তিনি এ উদ্যোগ নেন। এ উপলক্ষে গতকাল শুক্রবার দুপুরে দাসেরবাজারের পাটি হাটিতে সুশীল চন্দ্র রায়ের সভাপতিত্বে এক আলোচনা সভা হয়। আমানুর রহমানের সঞ্চালনায় এতে বক্তব্য দেন এলাকার বাহার উদ্দিন, ফারুক উদ্দিন, প্রসন্ন কুমার নাথ, প্রমোদ দাস প্রমুখ।