নলকূপের গর্ত দিয়ে বের হচ্ছে গ্যাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের রাজনগর উপজেলার কামারচাক ইউনিয়নের পশ্চিম ইসলামপুর গ্রামে নলকূপ স্থাপনের জন্য করা গর্ত দিয়ে চার দিন ধরে গ্যাস বের হচ্ছে। ওই ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক জানান, গত রোববার গ্যাসের চাপ কিছুটা কমেছিল, সোমবার আবার তীব্র হয়েছে।এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে, ইউনিয়ন পরিষদ থেকে পশ্চিম ইসলামপুর গ্রামের চারটি বাড়ির জন্য একটি নলকূপ বরাদ্দ দেওয়া হয়। গত শুক্রবার গ্রামের নওয়াব উল্লার বাড়িতে ওই নলকূপ স্থাপনের জন্য মিস্ত্রিরা খননকাজ শুরু করেন। নলকূপের পাইপ প্রায় ৮৫ ফুট গভীরে যাওয়ার পর হঠাৎ গর্তে তীব্র চাপের সৃষ্টি হয়। এ সময় গ্যাসের চাপে নলকূপের পাইপ ও বাঁশ ওপরের দিকে উঠে যায়। এতে খননকাজে নিয়োজিত এক মিস্ত্রি বাঁশের মাচা থেকে ছিটকে পড়ে আহত হন।