নলকূপের পাইপে গ্যাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভোলার লালমোহন পৌরসভার কলেজপাড়ার একটি বাড়িতে নলকূপ বসানোর জন্য স্থাপন করা পাইপ দিয়ে গ্যাস বের হচ্ছে। লালমোহনের মেয়র এমদাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
শাহবাজপুর গ্যাস ফিল্ডের প্রধান প্রকৌশলী শাখাওয়াত হোসেন বলেন, এই গ্যাস মাটির ৮০০-৯০০ ফুট গভীরে ভাসমান অবস্থায় থাকে। চাপ বেশি হলে এই গ্যাস দিয়ে রান্না ও অন্যান্য কাজ করা সম্ভব।