নলছিটিতে মা-ছেলে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির নলছিটি উপজেলার সুজাবাদ গ্রামে গত বুধবার রাতে মা ও ছেলে খুন হয়েছেন। তাঁরা হলেন ছাহেরা খাতুন ও ইউনুস খান। এ ঘটনায় নিহত ছাহেরার বড় ছেলে সিদ্দিক খানকে আসামি করে নলছিটি থানায় মামলা হয়েছে।এজাহার সূত্রে জানা গেছে, বাড়ির পাশের মসজিদের ইমাম আবদুস ছোবাহান গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজ পড়তে যাওয়ার সময় সিদ্দিকের (৫২) ঘরের দরজা খোলা দেখতে পান। একপর্যায়ে তিনি ঘরের ভেতরে উঁকি দিয়ে ছাহেরা (৭০) ও ইউনুসের (৪৮) রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে চিত্কার দেন। তাঁর চিত্কার শুনে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান।পরে খবর পেয়ে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ জানায়, বুধবার বিকেলে সিদ্দিক তাঁর মায়ের মুঠোফোন কেড়ে নেন। ধারণা করা হচ্ছে, ওই রাতে বাড়ি এলে ছাহেরা বিষয়টি তাঁর ছোট ছেলে ইউনুসকে জানান। পরে ইউনুস ও ছাহেরা ওই মুঠোফোন ফেরত চাইতে সিদ্দিকের ঘরে যান। এ নিয়ে বাগিবতণ্ডার একপর্যায়ে সিদ্দিক দা দিয়ে কুপিয়ে দুজনকেই খুন করেন।