নলছিটিতে মাদ্রাসাছাত্রীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝালকাঠির নলছিটি উপজেলার প্রেমহর গ্রাম থেকে গতকাল মঙ্গলবার সকালে সাবিনা ইয়াসমিন (১৩) নামের এক মাদ্রাসাছাত্রীর অগ্নিদগ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।সাবিনা ভৈরবপাশা দাখিল মাদ্রাসার নবম শ্রেণীর ছাত্রী। সাবিনার বাবা আবদুস ছত্তার হাওলাদার বলেন, ‘সোমবার গভীর রাতে আমার মেয়ে ঘরের দরজা খুলে কুপি নিয়ে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। কিছুক্ষণ পর তার চিৎকার শোনে ঘরের পেছনে গিয়ে দেখি, অগ্নিদগ্ধ অবস্থায় সে কাতরাচ্ছে। ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়।