নলডাঙ্গায় অবৈধ স্থাপনা উচ্ছেদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের নলডাঙ্গা উপজেলার বারনই নদীর তীর দখল করে গড়া ২০টি ব্যবসাপ্রতিষ্ঠান উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। সরকারি জায়গা দখলমুক্ত করতে সেখানে গতকাল রোববার দিনভর অভিযান চালান জেলা প্রশাসনের কর্মকর্তারা।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, নাটোর জেলা প্রশাসনের নির্বাহী হাকিম মাহমুদা আক্তার এ অভিযানে নেতৃত্ব দেন। উপস্থিত ছিলেন উপজেলা ও ইউনিয়ন ভূমি কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী ও থানা-পুলিশের কর্মকর্তারা। অভিযানকালে নলডাঙ্গা বাজারের স্কুল রোডের কাছে বারনই নদী পারের ২০টি অবৈধ পাকা স্থাপনা বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। তার আগে মালামাল সরিয়ে নিতে ১৫ মিনিট সময় দেওয়া হয়।
এ বছরের শুরুর দিকে বারনই নদীর তীর দখল হয়ে যাওয়ার বিষয়ে প্রথম আলোসহ কয়েকটি পত্রিকায় সচিত্র প্রতিবেদন ছাপা হয়।