নলুয়ার হাওরে বোরো চাষ নিয়ে বিপাকে কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জলাবদ্ধতার কারণে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নলুয়ার হাওরে প্রায় তিন হাজার হেক্টর জমিতে বোরো চাষাবাদ করতে পারছেন না কৃষকেরা।সরেজমিনে দেখা গেছে, উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের নলুয়ার হাওরের ভুরাখালী, দাসনোয়াগাঁও, স্বজনশ্রী, সালদিকা ও বেতাওকা এলাকার বিস্তীর্ণ জমিতে কোথাও হাঁটুপানি আবার কোথাও কোমরপানি জমে আছে। চারপাশে পানি সরানোর কোনো ব্যবস্থা নেই। ভুরাখালী গ্রামের কৃষক দেলোয়ার হোসেন জানান, গত বছর তাঁর ছয় কেদার (৩০ শতাংশে এক কেদার) জমির বোরো ফসল অকাল বন্যায় তলিয়ে যায়। এ বছর জলাবদ্ধতার কারণে এখন পর্যন্ত তিনি জমিতে চাষাবাদ করতে পারছেন না।উপজেলা কৃষি কর্মকর্তা শওকত হোসেন ভূঁইয়া বলেন, ‘পানি নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় নলুয়ার হাওরে এবার জলাবদ্ধতা সমস্যা প্রকট হয়েছে। এ কারণে চাষাবাদ কিছুটা বিলম্বিত হচ্ছে। তবে এখন পানি কমতে থাকায় কৃষকেরা চাষাবাদ শুরু করেছেন।’