নলেজ ট্রাস্ট ও চ্যানেল আইয়ের মধ্যে চুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ৫৬ জন প্রজ্ঞাবান ব্যক্তিত্বের জীবনী নিয়ে নির্মিত ‘সেতুবন্ধন’ নামে একটি অনুষ্ঠান প্রদর্শনের লক্ষ্যে নির্মাতা প্রতিষ্ঠান নলেজ ট্রাস্ট ও চ্যানেল আইয়ের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত রোববার বেলা ১১টায় চ্যানেল আই ভবনে এক অনুষ্ঠানে এ চুক্তিতে স্বাক্ষর করেন চ্যানেলের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ এবং নলেজ ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে নলেজ ট্রাস্টের ট্রাস্টি মুক্তিযোদ্ধা, লেখক ও সাবেক রাষ্ট্রদূত আনোয়ার উল আলম এবং চ্যানেল আইয়ের ইভেন্ট কো-অর্ডিনেটর ও অনুষ্ঠান বিভাগের ম্যানেজার ইফতিখারুল চিশতীসহ অন্যরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।