নসিমন উল্টে কলেজ অধ্যক্ষ নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুষ্টিয়ার খোকসা উপজেলার মালিগ্রাম এলাকায় নসিমন উল্টে মাহবুবুল আলম (৫০) নামে এক কলেজ অধ্যক্ষ নিহত হয়েছেন। গতকাল দিবাগত সাড়ে ১২টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহবুবুল আলমের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার চকহরিপুর গ্রামে।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু দাউদ জানান, পাংশার কলিমহর ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম রাতে একটি নসিমনে করে বাড়ি ফিরছিলেন। পথে মালিগ্রাম এলাকায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে নসিমনটি উল্টে যায়। এতে মাথায় আঘাত পেয়ে গুরুতর জখম হন মাহবুবুল আলম।
আবু দাউদ জানান, খবর পেয়ে পুলিশ তাঁকে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টার দিকে তিনি মারা যান।