নসিমন চালককে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনা শহরের দিলালপুর এলাকায় গতকাল মঙ্গলবার মো. স্বপন শেখ (২৫) নামের এক নসিমনচালককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।স্বপন শহরের রামচন্দ্রপুর মহল্লার মো. মিরাজুল শেখের ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে আটটার দিকে স্বপন দিলালপুরের একটি হোটেলে বসে নাশতা করছিলেন। এ সময় পাঁচ থেকে সাতজন সন্ত্রাসী হোটেলে ঢুকে স্বপনকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। স্থানীয় লোকজন পাবনা জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।